Home News ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির মেম্বার হলেন ড. সাজিদ
News

ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির মেম্বার হলেন ড. সাজিদ

Sajid

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির (ডব্লিউএমইউ) বোর্ড অব গভর্নসের মেম্বার মনোনীত হয়েছেন। সম্প্রতি ডব্লিউএমইউর চ্যান্সেলর হিসেবে আইএমও মহাসচিব কোজি সেকিমিজু ২০১৩ থেকে ২০১৫ সময়ের জন্য ড. সাজিদকে এ দায়িত্ব দেন। বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩০ জন বিশেষজ্ঞকে মনোনীত করা হয়। সুইডেনের মালমো শহরে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) পরিচালনা করে থাকে। এ প্রসঙ্গে ড. সাজিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নতুন দায়িত্বের মাধ্যমে আইএমও এবং সমুদ্রবিশ্বে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।’

উল্লেখ্য, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে এমএসসি সনদ অর্জনকারী ৮০ বাংলাদেশির মধ্যে ড. সাজিদ হোসেন একজন। ১৯৯০ সালে আইএমওর কার্যক্রমকে বিশ্বব্যাপী কার্যকর করার লক্ষ্যে সারাবিশ্বের স্বনামধন্য ১৪টি মেরিন একাডেমিকে ডব্লিউএমইউ শাখা রূপে মর্যাদা প্রদান করা হয়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি এদের মধ্যে অন্যতম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Recent Posts

Gallery

dsc04015 IMG_5950 3 53 IMG_7608 BMCS-Event-20th-July-2019-13

Related Articles

BAMA Mariners Cruise 2026: A Memorable Day on Sydney Harbour

The BAMA Mariners Cruise 2026 brought members of the Bangladeshi Australian maritime...

BMAAA Announces New Executive Committee for 2026–2027 Term

The Bangladesh Marine Academy Alumni Association (BMAAA) has officially announced its newly...

Qamruzzaman(11E): Recognition of Performance

We are delighted to inform you that Qamruzzaman (11E) has been honored...

Ocean Winner Sinks in Bay of Bengal: 22 Seafarers Still Missing, Bangladeshi Sailor Among Survivors

The global maritime community is closely following the tragic loss of the...