Home Articles এক সমুদ্রচারীর সা‌থে চার দশক
Articles

এক সমুদ্রচারীর সা‌থে চার দশক

সমুদ্রের বিচিত্র রূপ ও সমুদ্রচারীদের জীবন নিয়ে লেখা; বইটি পাওয়া যাবে একুশে বই মেলায়।

(১)

সমুদ্রচারীদের জীবন মানেই শুধু নীল জলরাশি নয়—
এর গভীরে লুকিয়ে থাকে উত্তাল ঢেউ, অনিশ্চয়তা, দূরত্ব আর অপেক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক তরুণীর জীবনে হঠাৎই আবির্ভূত হয় এক সমুদ্রচারী।
তার হাত ধরেই খুলে যায় অজানা পৃথিবীর দরজা, বিস্তৃত হয় সীমাহীন দিগন্ত।
শুরু হয় এক দীর্ঘ পথচলা—যেখানে আছে প্রেম ও ভালোবাসা,
আছে সন্দেহ ও বিশ্বাসের টানাপোড়ন,
আছে পরকীয়ার ছায়া, মান-অভিমান আর নীরব সহনশীলতা।
এই পথচলায় শুধু দুজন মানুষ নয়,
একসাথে বাস করে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষ।
জাহাজের ডেকে, বিদেশি বন্দরে, অচেনা শহরে
জীবন তার বিচিত্র রূপ মেলে ধরে—
কখনো রোমাঞ্চকর, কখনো নির্মম, কখনো গভীর মানবিক।
“এক সমুদ্রচারীর সাথে চার দশক”
ক্যাপ্টেন শফিক ও রোজির যৌথ সৃজন—
যেখানে সমুদ্র কেবল পটভূমি নয়, এক জীবন্ত চরিত্র।
গল্পের প্রবাহ একসময় থেমে যায়,
কিন্তু ঢেউয়ের দোলা থেকে যায় মনে—দীর্ঘদিন, গভীরভাবে।

(২)

……….আমাদের দেশে প্রেম করার সময় ছেলে মেয়েরা সুযোগ পেলেই নির্জন পার্কে ঘুরতে যায়। অনেকে একান্তে গল্প করার জন্যে ঝোপঝাড়ের আড়ালে যায়। কেউ সিনেমা দেখতে যায়, কেউ রেস্টুরেন্টে খেতে যায় আবার কেউ বা আইসক্রিম পার্লারে যায়। আর আমি পরিচয়ের দ্বিতীয় দিনেই তাকে নিয়ে গিয়েছিলাম বিউটি পার্লারে।
সে বলেছিল আইসক্রিম পার্লারের কথা আর তখনই আমার মাথায় চেপে বসে বিউটি পার্লারের ভুত। বল্লাম পয়সা নষ্ট করে আইসক্রিম খেয়ে লাভ নেই, চলো বিউটি পার্লারে যাই সেখানে আমার চুলের খোপা করতে লাগবে মাত্র পয়তাল্লিশ টাকা তারপর সেজেগুজে দুজনে মিলে রিক্সা চড়ে সারা শহর ঘুরবো।

মাত্র পনের মিনিটের কথা বলে বিউটি পার্লার থেকে বের হয়েছিলাম এক ঘন্টা পরে ও পয়তাল্লিশ টাকার জায়গায় লাজ লজ্জার মাথা খেয়ে তার পকেট থেকে খসিয়েছিলাম দুইশ পয়তা‌ল্লিশ টাকা।
সেটা চার দশক আগের কথা। আজকালের যুগে যদি এমন কোন খসানোর ঘটনা ঘটে তবে নির্ঘাত প্রেমিক বলবে, তুমি একটু দাড়াও আমি এখনি আসছি। ব্যাস, ওখানেই প্রেমের সমাধি। আজকালের প্রেমপ্রীতি খুব কমার্শিয়াল। এমন অনেক ঘটনা শুনেছি যেখানে প্রেমিক প্রেমিকা রেষ্টুরেন্টে খেতে বসে প্রেমিকার লাগামহীন অর্ডারের এক পর্যায়ে প্রেমিক বিল পরিশোধ না করে বাথরুমে যাওয়ার কথা বলে খাবার টেবিল থেকে উধাও।

আমাদের সময় প্রেম এমন ছিল না। প্রেমে আন্তরিকতা ও পবিত্রতা ছিল। আমি প্রেমিক চিনতে ভুল করিনি, সমুদ্রের মতই বিশাল ছিল তার মন। সমুদ্রচারীরা আসলেই বিশ্বস্থ প্রেমিক।……..
পড়ুন জানুন ও উপভোগ করুন সমুদ্রের বিচিত্র রূপ ও সমুদ্রচারীদের জীবন।

COMPILED BY
A.K.M Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Recent Posts

[Not a valid template]

Related Articles

Chowdhury Sadaruddin (19E): A Distinguished Bangladeshi-Australian Maritime Leader and Community Champion

Chowdhury Sadaruddin is a distinguished Bangladeshi marine engineer and a proud graduate...

শহীদ মিনারের জয় – রেফায়েত ইবনে আমিন (২০ই)

তারপরে এলো সেই চরমক্ষণ। স্টল সাজানীতে বিজয়ী দলের নাম। দ্বিতীয় হলো ভারত;...

গরম তেলের ঝলসানি – রেফায়েত ইবনে আমিন (২০ই)

অন্যান্য সবদিনের মতই, সেদিনও ইঞ্জিনরুমে কাজ করছি। হঠাৎ উপরে ছাদের দিকের একটা...

পানামা ক্যানাল – রেফায়েত ইবনে আমিন (২০ই)

এখানে মানুষের বদলে জাহাজ; আর শুকনা ফুটপাথের বদলে দুই মহাসাগর; ওভারবীজটা হলো...