Home Obituary [ শোক সংবাদ ] Md Anwar Shahadat (42C) left us forever
Obituary [ শোক সংবাদ ]

Md Anwar Shahadat (42C) left us forever

2nd Officer Md Anwar Shahadat (Rumu) left us forever on 31st October 2021 around 4:20 pm.

Inna Lillahi wa inna ilaihi raji’un (We belong to Allah and to Him shall we return)

He was waiting for a flight to Bangladesh from Indonesia and breathed his last; cause unknown. Shahadat (https://www.facebook.com/rocky.maoyahi) served in KSRM, BRSML, Manship Singapore & OSSCO Yemen. He hailed from Chandpur.

পেশাদারী জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালনে স্বচেষ্ট ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Courtesy: Sajid Hussain (15E)
=======================

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর শোক বার্তা


বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-এর সকল সদস্যবৃন্দ এবং দেশী ও বিদেশী জাহাজে কর্মরত বাংলাদেশী মার্চেন্ট মেরিন অফিসারদের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

গত ০২/১১/২০২১ইং তারিখে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত হই। ০৩/১১/২০২১ তারিখে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে আমরা তাঁর পরিবারের সাথে যোগাযোগ করতে সমর্থ হই (যেহেতু আমাদের মেম্বারসিপ তালিকাতে মোঃ আনোয়ার শাহাদাত এর নাম ছিল না) এবং ঐ দিনই Ministry of Foreign Affairs, Ministry of Shipping, Department of shipping, Government shipping office, Embassies of Bangladesh in Indonesia, Indonesian embassy in Bangladesh কে বিষয়টি অবহিত করা হয়।

০৪/১১/২০২১ তারিখে ITF Singapore, ITF India, ITF London কে বিষয়টি অবহিত করা হয়। এই বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন থেকে ম্যানিং এজেন্সি Marine (Agency) Services Limited (MAS)-কে “Clarification of the unexpected death incident of Md Anwar Shahadat, CDC Number: C/O/5133, 2nd Officer” শিরোনামে পত্র প্রেরন করা হয়। যেখানে উপরোক্ত সকল ব্যক্তিরাও কপিতে ছিলেন।

একই তারিখ রাতে ম্যনিং এজেন্সি আমাদেরকে জানিয়েছে ০৭/১১/২০২১ইং তারিখ, সোমবার, মরহুম মোঃ আনোয়ার শাহাদাত এর লাশ বাংলাদেশে পৌঁছানোর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিষয়টি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন-এর কার্যকরী কমিটি অত্যন্ত গুরুত্ব সহিত মনিটর করছেন।

ধন্যবাদান্তে

মোঃ শাখাওয়াত হোসেন
সাধারণ সম্পাদক , বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন

COMPILED BY
AKM Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Recent Posts

Gallery

img_5480 IMG_7627 BMCS-Event-20th-July-2019-98 BMCS-Event-20th-July-2019-173 DSC_0161 IMG_0349

Related Articles

In Memory of Syed Nure Alam (14N)

Inna Lillahi Wa Inna Ilayhi Raji’un “Surely, we belong to Allah, and...

In Memory of Captain Md. Momtazul Haque (15N)

(17 May 1960 – 8 July 2026) Inna Lillahi Wa Inna Ilayhi...

In Memoriam: Marine Chief Engineer Rashid Kazmi (2E)

A Distinguished Mariner of the 2nd Batch (1963–1964), Mercantile Marine Academy, Chittagong....

Obituary: Iftekher Qayum (20E)

With deep sorrow, we announce the passing of our beloved alumnus Iftekher...